লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাসভবনে আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক দুটি স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এর পেছনে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে চাঁদপুর শহরের স্টেট রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুন লাগার কারণ ও সূত্র এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পৃথক দুটি স্থানে একই রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে ঘটনাগুলো দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাসভবনে আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক দুটি স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এর পেছনে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে চাঁদপুর শহরের স্টেট রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুন লাগার কারণ ও সূত্র এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পৃথক দুটি স্থানে একই রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে ঘটনাগুলো দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি