লগইন
প্রাইম টিভি
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

বাগেরহাটে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ও কথিত নাশকতামূলক তৎপরতার প্রতিবাদ জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি বাগেরহাটের মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণ কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা প্রতিহত করতে নেতাকর্মীরা মাঠে থাকবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাগেরহাটে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল।

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ও কথিত নাশকতামূলক তৎপরতার প্রতিবাদ জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি বাগেরহাটের মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণ কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা প্রতিহত করতে নেতাকর্মীরা মাঠে থাকবেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি