লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল দুই পাচারকারী

কক্সবাজারের উখিয়ায় সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। তবে এ সময় দুই পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রশিদের ঘের নামক স্থানে টহল দেওয়ার সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে হাতে দুটি পোটলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন।

এ সময় পাচারকারীরা নিজেদের সঙ্গে থাকা পোটলা দুটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেন। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।

ঘটনার পর পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে বিজিবি। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল দুই পাচারকারী

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। তবে এ সময় দুই পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রশিদের ঘের নামক স্থানে টহল দেওয়ার সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে হাতে দুটি পোটলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন।

এ সময় পাচারকারীরা নিজেদের সঙ্গে থাকা পোটলা দুটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেন। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।

ঘটনার পর পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে বিজিবি। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি