জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ৮৫ বোতল মদ জব্দ করেছে ৩৫ বিজিবি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়ায় বাঁশঝাড়ের একটি গর্ত থেকে এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির টহল দল বৈষ্ণবপাড়ার ১০৮৯ নম্বর মেইন পিলারের কাছাকাছি অভিযান চালায়। ওই এলাকার বাঁশতলার একটি গর্ত থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এব্যাপারে
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বুধবার সন্ধ্যায় জানান, সীমান্তে নিয়মিত টহল, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন