মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশাচালক হাবিবুর রহমান (১৮) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে সদর মডেল থানা পুলিশ। ঘটনার আট ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে এবং চোরাই ব্যাটারি কেনার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত হাবিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর সকালে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। তদন্তে নেমে পুলিশ বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারিবিহীন অবস্থায় তাঁর অটোরিকশাটি উদ্ধার করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আছকান মিয়া (২৭), আমিন আলী (৪৫) ও সোহেল মিয়া (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বড়হাট এলাকার আবিদা স্টোর নামের একটি দোকান থেকে নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। ব্যাটারিগুলো কেনার অভিযোগে দোকানি আবদুল মোসাব্বির (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আমিনের বাড়ির কাছ থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও শীতের গলাবন্ধনী উদ্ধার করা হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, গত ১৬ নভেম্বর সকালে আছকান মিয়া সাধারণ যাত্রীর বেশে শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশা ভাড়া করে আমিনের বাড়িতে নিয়ে যান। সেখানে আমিন ও আছকান মিলে তাঁকে আটক করেন। পরে সোহেলকে ফোন করে ডেকে আনা হয়। পুলিশের দাবি, তিনজন মিলে গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হাবিবুরকে হত্যা করেন।
হত্যার পর মরদেহ আমিনের ঘরে রাখা হয়। অন্যদিকে সোহেল ও আছকান অটোরিকশার চারটি ব্যাটারি আবিদা স্টোরে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। ওই টাকা দিয়ে ইয়াবা কিনে তাঁরা পুনরায় আমিনের বাড়িতে যান। সেখানে তিনজন মিলে মাদক সেবন করেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
পরে ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে তিনজন মিলে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রেখে চলে যান বলে পুলিশ জানিয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের প্রত্যক্ষ নেতৃত্বে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই মোদারিছ ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন