শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটক ব্যক্তিদের বাড়ি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করে বিজিবির টহল দল।
আটক ব্যক্তিদের মধ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাতজন রয়েছেন। তাঁরা হলেন- মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুল (১৯), মাধবপুর গ্রামের ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), একই গ্রামের আব্দুল্লাহ (২৫) ও হাসান (২৫) এবং রাতাহারি গ্রামের মেসবাউল (২০)।
অন্য পাঁচজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাঁরা হলেন- দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০) ও শামীম (২৩), রসুলপুর গ্রামের আব্দুল করিম (২১), শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪) এবং রুবেল (৩০)।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কারও কাছেই ভারতে প্রবেশের বৈধ পাসপোর্ট ছিল না। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার সকালে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন