লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

সোনারগাঁয়ে বাল্কহেডের আঘাতে অলিপুরা ব্রিজের পিলারে ফাটল, হুমকিতে কোটি টাকার রাবার ড্যাম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়ন সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ অলিপুরা ব্রিজ এখন চরম ঝুঁকির মুখে। বালুবাহী বড় বড় বাল্কহেডের আঘাতে ব্রিজের পিলারে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যেকোনো সময় ব্রিজটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

মংগলবার ১৭ নভেম্বর সকালে স্থানীয়দের অভিযোগে এ তথ্য পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত অতিরিক্ত আকারের বালুবাহী বাল্কহেড ব্রহ্মপুত্র নদ দিয়ে চলাচল করে। ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এসব বাল্কহেড পিলারে ধাক্কা দিচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই আঘাতে পিলারে ফাটল সৃষ্টি হয়েছে।

অলিপুরা ব্রিজটি স্থানীয় মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করেন। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়লে কয়েকটি এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে।

শুধু ব্রিজ নয়, একই এলাকায় কৃষি উন্নয়নের জন্য সরকারের কোটি টাকার রাবার ড্যাম প্রকল্পও হুমকির মুখে রয়েছে। অবৈধভাবে বালু পরিবহন ও বাল্কহেডের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে এই গুরুত্বপূর্ণ কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাবার ড্যাম ক্ষতিগ্রস্ত হলে কৃষিজমিতে সেচ ব্যবস্থা, পানি সংরক্ষণ এবং স্থানীয় কৃষকদের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন বলেন, “অলিপুরা ব্রিজ আজ চরম হুমকির মুখে। প্রতিদিন শত শত বালুবাহী বড় বাল্কহেডের আঘাতে ব্রিজের পিলারে ফাটল দেখা দেওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা শুধু একটি ব্রিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নই, এখানে কৃষি উন্নয়নের কোটি টাকার রাবার ড্যাম প্রকল্পও ঝুঁকির মধ্যে রয়েছে। অবৈধ বালু উত্তোলন ও বালুবাহী বাল্কহেডের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে এখনই কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “জনগণের জানমাল রক্ষা, সরকারি সম্পদ সংরক্ষণ এবং কৃষি অবকাঠামো রক্ষায় প্রশাসন, সেতু কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, নৌপরিবহন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ব্রিজের পিলার ও রাবার ড্যামের প্রকৃত অবস্থা জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করতে হবে। ঝুঁকি থাকলে বাল্কহেড চলাচল নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।”

স্থানীয়রা দাবি জানান, অলিপুরা ব্রিজের পিলারের ফাটল জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে পরীক্ষা করা, ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক সংকেত স্থাপন করা, ব্রিজের নিচ দিয়ে চলাচলকারী বালুবাহী বাল্কহেডের আকার, উচ্চতা ও চলাচল নিয়ন্ত্রণ করা,

 অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, কোটি টাকার রাবার ড্যাম প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা সহ ব্রিজ ও রাবার ড্যাম রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি জোরদার করা।

বড় দুর্ঘটনা কিংবা সরকারি কোটি টাকার সম্পদ ধ্বংস হওয়ার পর নয়, দুর্ঘটনার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে দাবি জানিয়েছেন সচেতন মহল।

 এ বিষয়ে নৌ-ফারির ইনচার্জ শা-কামাল জানান,  খবর পেয়ে  সরেজমিনে পুলিশ পাঠাই। দুটি বাল্কহেডের প্রয়োজনে কাগজপত্র ও রাষ্ট্রীয় সম্পদ রাবার ড্রাম ক্ষতিও অবৈধ বালুউত্তোলনের কারণে মামলা প্রক্রিয়া দিন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে বাল্কহেডের আঘাতে অলিপুরা ব্রিজের পিলারে ফাটল, হুমকিতে কোটি টাকার রাবার ড্যাম

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি