পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের পর্যটন স্পট চর হেয়ার। বঙ্গোপসাগরের বুকে নির্জন এই দ্বীপের একটি গাছের ডালে ঝুলছে বিশাল আকৃতির ভিমরুলের বাসা।
প্রথমে বাসাটি ভেঙে ফেলার কথা ভেবেছিলেন দ্বীপের বাসিন্দা স্বপন দালাল। এখন তিনিই সেটি রক্ষায় পাহারা দিচ্ছেন।
প্রায় ৩০ বছর ধরে চর হেয়ারে বসবাস স্বপনের। মাছ ধরা, কৃষিকাজ আর মহিষ-ভেড়া পালন করেই চলে তার সংসার। প্রায় ৪ বছর আগে দ্বীপে পর্যটক আসা শুরু হলে তিনি একটি ছোট দোকান দেন। এখন দ্বীপে দোকান ৬টি।
স্বপন দালাল বলেন, প্রথমে ভেবেছিলাম বাসাটি ভেঙে ফেলব। পরে একজন সাংবাদিক ভাই বুঝিয়েছেন, এটি প্রকৃতিরই অংশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকারী। এরপর আর ভাঙার কথা ভাবিনি। এখন যেন কেউ নষ্ট করতে না পারে, সেদিকে নজর রাখছি।
তার ধারণা, বাসাটিতে ১ হাজার থেকে দেড় হাজার ভিমরুল থাকতে পারে। এখন অনেক পর্যটক শুধু বাসাটি দেখতেই আসেন।
ঢাকা থেকে আসা পর্যটক সোহেল বলেন,
এত বড় বাসা সরাসরি এই প্রথম দেখলাম। এটি এক ভিন্ন অভিজ্ঞতা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ভিমরুল শিকারি পতঙ্গ। ক্ষতিকর পোকামাকড় শিকার করে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। বড় বাসায় কয়েকশ থেকে এক হাজারেরও বেশি ভিমরুল থাকতে পারে।
রাঙ্গাবালীর সোনার চর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বাসাটি সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন