নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় কৃষিজমি কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ফয়েজ সরকারের বিরুদ্ধে। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়েজ সরকার পঞ্চবটী এলাকায় মামলাকৃত কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এ বিষয়ে ঘটনার সত্যতা জানতে গেলে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। এ সময় নিজের ভাই সাবেক চেয়ারম্যান বলে প্রভাব দেখিয়ে ‘কে কী করবে’ বলেও মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়ার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকারের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ ও মেশিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ফয়েজ সরকার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় অবৈধভাবে কৃষিজমি কেটে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন