শেরপুরে যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের এ কর্মশালার আয়োজন করা হয়। এতে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিরাও অংশ নেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশীদ খান। প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন টিম ফোকাল গোলাম রব্বানী।
কর্মশালায় স্থানীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে যুবদের দক্ষতা ও কর্মসংস্থানের আকাঙ্ক্ষার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নিয়োগকর্তা, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও অংশীদারত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাখাওয়াত হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও সাংবাদিক রফিক মজিদ। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নিয়োগকর্তা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, EARN প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৩টি উপজেলার প্রায় ৫৬ হাজার যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মধ্যে শেরপুর জেলার ৬ হাজার ৫৮০ জন যুবক-যুবতীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন