লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ

​দুমকি(পটুয়াখালী)সংবাদদাতা: দেশের সার্বভৌমত্ব রক্ষা,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষাঙ্গনে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘সচেতন শিক্ষকবৃন্দ’-এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “সারা দেশে যেভাবে পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা এবং আগুনসন্ত্রাস চালানো হচ্ছে, তা কোনোভাবেই একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য হতে পারে না।”

​ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপউপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ এবং কর্মচারী মো. কালাম শরীফ ও মো. মাহবুবুর রহমান প্রমুখ।

​সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশ নেন। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে মতপ্রকাশের অবাধ স্বাধীনতা ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ফ্যাসিবাদী অপশক্তির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষক সমাজ সবসময় সোচ্চার থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

​সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি