মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বারিধারার রোড ৯ এর ১৩ নম্বর বাসা থেকে এসআরবি ১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এসআরবি সূত্র জানিয়েছে।
সাঈদ খোকন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালের ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন