লগইন
প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন, সম্পাদক সোহাগ,সাংগঠনিক সুমন।

দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। ঘোষিত কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে সভাপতি, শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক এবং সুমন পাইককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ ও ওমর আলী মুন্না।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি ১৬ নভেম্বর এ কমিটির অনুমোদন দেন। আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে কেন্দ্রীয় কমিটি জেলা যুবদলের ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর থেকে দীর্ঘদিন বাগেরহাট জেলা যুবদলের নতুন কোনো কমিটি ছিল না।দীর্ঘ বিরতির পর নতুন আংশিক কমিটি ঘোষণা হওয়ায় জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।নবগঠিত কমিটির সভাপতি সুজন মোল্লা বলেন, জাতীয়তাবাদী দলের অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি এ কমিটি ঘোষণা করেছে। বাগেরহাট জেলা যুবদল বিগত দিনের মতো আগামী দিনেও সব আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদ দমনে জেলা যুবদলের প্রতিটি সদস্য রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান এই যুবনেতা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন, সম্পাদক সোহাগ,সাংগঠনিক সুমন।

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। ঘোষিত কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে সভাপতি, শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক এবং সুমন পাইককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ ও ওমর আলী মুন্না।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি ১৬ নভেম্বর এ কমিটির অনুমোদন দেন। আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে কেন্দ্রীয় কমিটি জেলা যুবদলের ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর থেকে দীর্ঘদিন বাগেরহাট জেলা যুবদলের নতুন কোনো কমিটি ছিল না।দীর্ঘ বিরতির পর নতুন আংশিক কমিটি ঘোষণা হওয়ায় জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।নবগঠিত কমিটির সভাপতি সুজন মোল্লা বলেন, জাতীয়তাবাদী দলের অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি এ কমিটি ঘোষণা করেছে। বাগেরহাট জেলা যুবদল বিগত দিনের মতো আগামী দিনেও সব আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদ দমনে জেলা যুবদলের প্রতিটি সদস্য রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান এই যুবনেতা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি