লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

কক্সবাজারে বীচ কার্নিভালের নামে নির্বিচারে কর্তন করা হচ্ছে ঝাউগাছ

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে শুরু হওয়া তিন মাসব্যাপী জমকালো 'কক্স কার্নিভাল' এর জন্য জায়গা প্রস্তুত করতে গিয়ে পরিবেশ ধ্বংসের অভিযোগ উঠেছে। পর্যটকদের বিনোদন বাড়াতে আয়োজিত এই উৎসবের অবকাঠামো প্রশস্ত করতে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে পরিচিত দীর্ঘদিনের বেশ কিছু ঝাউগাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় পরিবেশবাদী মহল ও সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে আয়োজিত এই 'কক্স কার্নিভাল' দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করলেও এর ব্যবস্থাপনা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে সৈকতসংলগ্ন এলাকায় কার্নিভালের পরিধি বাড়াতে গিয়ে মূল্যবান ঝাউবাগান কেটে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। ঝাউ বাগান কাটার এই ঘটনায় গভীর

উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, 'পর্যটন খাতের বিকাশে উৎসব হতেই পারে, আমরা এর পরিপন্থী নই। কিন্তু এভাবে বহু বছরের পুরনো ও প্রাকৃতিক ঝাউ বাগান কেটে সাফ করে কার্নিভাল আয়োজন করা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঝাউবাগান না কেটে চাইলে বর্তমানে বাণিজ্য মেলা আয়োজিত খোলা মাঠে বা অন্য কোনো উপযুক্ত স্থানে এই তিন মাসব্যাপী কর্মসূচি পালন করা যেত। গাছ কেটে এমন আয়োজন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।'

এদিকে স্থানীয় সংবাদকর্মী আবদুর রাজ্জাক , বাপা নেতা শাহী কামরান ও এস এম জসিম উদ্দিনসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝাউগাছ কাটার তীব্র প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন, যা মুহূর্তেই নেটিজেনদের মধ্যে আলোচ-নার সৃষ্টি করে। পরিবেশ ধ্বংসের অভিযোগের বিষয়ে জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ঝাউগাছ কাটা বা পরিবেশ ধ্বংসের বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।' পরিবেশবিদ ও সচেতন মহলের দাবি, একটি পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে গিয়ে প্রকৃতি ও বন ধ্বংস। করা হলে তা দীর্ঘমেয়াদে কক্সবাজারের উপকূলীয় প্রতিবেশের জন্য অপূরণীয় বিপর্যয় ডেকে আনবে। দ্রুত তদন্তপূর্বক এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি। ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কক্সবাজারে বীচ কার্নিভালের নামে নির্বিচারে কর্তন করা হচ্ছে ঝাউগাছ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি