নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুরের সালথা উপজেলা শাখার সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. দেলোয়ার হোসেন। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য।
আজ রবিবার (১৫ নভেম্বর) সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
বক্তব্যে দেলোয়ার হোসেন জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত নানা কারণে দলের সঙ্গে আর সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। তাই তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদসহ জেলা আওয়ামী লীগের সদস্যপদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে তাঁর অনুসারী ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন