লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

চাঁদপুর সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। আজ যারা জিপিএ-৫ অর্জন করেছ, এটি তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। তবে এই সাফল্যই জীবনের শেষ অর্জন নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার একটি নতুন ধাপ। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে প্রযুক্তিগত জ্ঞান, আধুনিক শিক্ষা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুর সরকারি কলেজ এ অঞ্চলের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতিটি ধাপে এগিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আবদুল মাননানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী জাহিদুল ইসলাম নিহাল এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন।

কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান আলমগীর হোসেন বাহার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কুদ্দুস সানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলাম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অঙ্কন মজুমদার।

অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৩৯ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের এ সাফল্যে কলেজের শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চাঁদপুর সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি