লগইন
প্রাইম টিভি
আপডেট : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

জজ কোর্টের সাবেক জিপি ও আওয়ামী  লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: ২৪ দিন পর মারা গেলেন স্ত্রীও, নিভে গেল একই পরিবারের তিন প্রাণ ​

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সর্বস্ব হারানো পরিবারটির শেষ প্রদীপও নিভে গেছে। দুর্ঘটনার দীর্ঘ ২৪ দিন পর হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৫ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে মারা গেছেন নিহত দেলোয়ারের স্ত্রী।

​এর আগে গত ২৩ অক্টোবর সাতকানিয়ার মৌলবীর দোকান সংলগ্ন উত্তর পাশে দ্রুতগামী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান দেলোয়ার ও তার কোলের ছোট্ট কন্যাসন্তান।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২৩ অক্টোবরের দুর্ঘটনায় দেলোয়ার ও তার শিশুসন্তান নিহত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় দেলোয়ারের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে টানা ২৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​একটিমাত্র বেপরোয়া সড়ক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল একটি সাজানো সংসার। স্বামী, স্ত্রী ও সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারি ও পুরো কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদ নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: ২৪ দিন পর মারা গেলেন স্ত্রীও, নিভে গেল একই পরিবারের তিন প্রাণ ​

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সর্বস্ব হারানো পরিবারটির শেষ প্রদীপও নিভে গেছে। দুর্ঘটনার দীর্ঘ ২৪ দিন পর হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৫ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে মারা গেছেন নিহত দেলোয়ারের স্ত্রী।

​এর আগে গত ২৩ অক্টোবর সাতকানিয়ার মৌলবীর দোকান সংলগ্ন উত্তর পাশে দ্রুতগামী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান দেলোয়ার ও তার কোলের ছোট্ট কন্যাসন্তান।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২৩ অক্টোবরের দুর্ঘটনায় দেলোয়ার ও তার শিশুসন্তান নিহত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় দেলোয়ারের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে টানা ২৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​একটিমাত্র বেপরোয়া সড়ক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল একটি সাজানো সংসার। স্বামী, স্ত্রী ও সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারি ও পুরো কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদ নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি