লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

ফ্রেশ কোম্পানির হয়রানি থেকে বাঁচার আকুতি বিএনপি নেতা আব্দুল জলিলের

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ কোম্পানির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ তুলে প্রাণে বাঁচার আকুতি জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।

আব্দুল জলিল বলেন, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের ফ্রেশ সিরামিক কারখানাসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের ট্রাক ও কাভার্ডভ্যান থেকে চাঁদাবাজি এবং কর্মীদের মারধরের যে অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

তিনি দাবি করেন, ফ্রেশ কোম্পানি তার জায়গা-জমি দখলের চেষ্টা করছে। তিনি বাধা দেওয়ায় তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকি তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আব্দুল জলিল বলেন, “আমার পিতার রেখে যাওয়া একশ বিঘা সম্পত্তির মালিক আমি। আমি কেন চাঁদাবাজি করবো? আমার জায়গা দখল করতে দিচ্ছি না বলেই বিভিন্ন হয়রানিমূলক মামলা ও অপবাদ ছড়ানো হচ্ছে, যার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই।”

তিনি আরও বলেন, “আমি বিএনপির একজন সক্রিয় নেতা, বর্তমানে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। আওয়ামী লীগের সময় আমি জেল-জুলুমের শিকার হয়েছি। ফ্রেশ কোম্পানি আমাকে বাঁচতে দেবে না। আমি দেশবাসী ও সরকারের কাছে নিরাপত্তা চাই।”

আব্দুল জলিলের অভিযোগ, গত ১৬ নভেম্বর তার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়। অডিও কলের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ তোলা হলেও ফ্রেশ কোম্পানি কোনো অডিও ক্লিপ দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি।

তিনি ফ্রেশ কোম্পানির মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি চেয়ে দেশবাসীর কাছে প্রাণে বাঁচার আকুতি জানান। এ বিষয়ে মেঘনা গ্রুপ / ফ্রেশ কোম্পানির বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ফ্রেশ কোম্পানির হয়রানি থেকে বাঁচার আকুতি বিএনপি নেতা আব্দুল জলিলের

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ কোম্পানির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ তুলে প্রাণে বাঁচার আকুতি জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।

আব্দুল জলিল বলেন, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের ফ্রেশ সিরামিক কারখানাসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের ট্রাক ও কাভার্ডভ্যান থেকে চাঁদাবাজি এবং কর্মীদের মারধরের যে অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

তিনি দাবি করেন, ফ্রেশ কোম্পানি তার জায়গা-জমি দখলের চেষ্টা করছে। তিনি বাধা দেওয়ায় তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকি তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আব্দুল জলিল বলেন, “আমার পিতার রেখে যাওয়া একশ বিঘা সম্পত্তির মালিক আমি। আমি কেন চাঁদাবাজি করবো? আমার জায়গা দখল করতে দিচ্ছি না বলেই বিভিন্ন হয়রানিমূলক মামলা ও অপবাদ ছড়ানো হচ্ছে, যার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই।”

তিনি আরও বলেন, “আমি বিএনপির একজন সক্রিয় নেতা, বর্তমানে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। আওয়ামী লীগের সময় আমি জেল-জুলুমের শিকার হয়েছি। ফ্রেশ কোম্পানি আমাকে বাঁচতে দেবে না। আমি দেশবাসী ও সরকারের কাছে নিরাপত্তা চাই।”

আব্দুল জলিলের অভিযোগ, গত ১৬ নভেম্বর তার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়। অডিও কলের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ তোলা হলেও ফ্রেশ কোম্পানি কোনো অডিও ক্লিপ দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি।

তিনি ফ্রেশ কোম্পানির মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি চেয়ে দেশবাসীর কাছে প্রাণে বাঁচার আকুতি জানান। এ বিষয়ে মেঘনা গ্রুপ / ফ্রেশ কোম্পানির বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি