টাঙ্গাইলের কালিহাতীতে ২০০ গ্রাম হেরোইনসহ নাছিমা আক্তার (৫২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল পৌনে ৮টার দিকে কালিহাতী থানাধীন ইছাপুর গোরস্থানের সামনে পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ইছাপুর গোরস্থানের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় বাগুটিয়া থেকে ছেড়ে আসা কালিহাতী হয়ে এলেঙ্গাগামী একটি সিএনজিতে তল্লাশি করা হয়। পরে সন্দেহভাজন যাত্রীদের মধ্যে নাছিমা আক্তারকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতার নাছিমা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাত্রীবেশে বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মোবাইল ফোনসহ তাকে টাঙ্গাইলের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন