মাদকের বিস্তার প্রতিরোধের মাধ্যমে দেশের যুব সমাজকে রক্ষা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সুপ্ত- গুপ্ত দোসরদের দেশব্যাপী অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগরের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১২ টায় শহরের নতুন বাজারস্থ বিএনপি'র দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলার আহ্বায়ক হাসনাত জামান সাগরের সভাপতিত্বে ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব সৈয়দ মোঃ মজনুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র ময়মনসিংহ বিভাগীয় সহ-সাগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (এমপি), ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মোঃ মামুন। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর আহ্বায়ক মোঃ আলী আকন্দ রিপন, দক্ষিণ জেলার সদস্য সচিব মুশফিকুল হক তপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, ইঞ্জিনিয়ার মোঃ শাজাহান, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ, আসাদুজ্জামান নবীন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক কেএমএ জব্বার, মাহমুদুর রহমান সুজন, ইয়াসিন আহমেদ টুটুল, শাহ মোঃ সেলিম, হুমায়ুন কবির আকন্দ, আতিকুল ইসলাম মিল্টন, শুকুর মাহমুদ, আহসান হাবীব কাঞ্চন, আখতারুজ্জামান সেলিম, সুলতান আহমেদ, তাইজুদ্দিন মেম্বার, ওমর ফারুক, মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতা আনন্দ, মাসুদ, খোকন, পাপ্পু, রুবেল, নয়ন প্রমুখ।
সমাবেশে জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (এমপি) বলেন - পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পিত গুজব ছড়িয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে চোরা গুপ্তা অগ্নি সন্ত্রাসের পুরনো খেলায় মেতে উঠেছে। তাদের লক্ষ্য একটাই - দেশকে অস্থিতিশীল করা । তিনি বিপথগামীদের এই অন্যায় পথ পরিহারের আহ্বান জানান।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন- এইসব অপতৎপরতা বন্ধ না করলে দেশবিরোধী চক্রকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর সর্বদা প্রস্তুত।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন