লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

রামপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে এনামুল হক মঞ্জুর নেতৃত্বে বিশাল শোডাউন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৬নং রামপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনকে সফল করতে এবং নিজের প্রার্থিতার জানান দিতে বিশাল মিছিল ও শোডাউন করেছেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও আসন্ন কমিটির সভাপতি পদপ্রার্থী মো. এনামুল হক মঞ্জু।

​গতকাল বিকেলে রামপুর ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মী সম্মেলনস্থলে গিয়ে মিছিলটি শেষ হয়। সরেজমিনে দেখা যায়, এনামুল হক মঞ্জুর নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী ও সমর্থক ব্যানার, ফেস্টুন এবং ছাত্রদলের দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের হাতে সভাপতি পদপ্রার্থী মো. এনামুল হক মঞ্জুর ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় এবং অনেক কর্মীর মাথায় দলীয় স্লোগানযুক্ত ফিতা বাঁধা ছিল।

​মিছিল চলাকালে নেতাকর্মীরা "দুঃসময়ের মঞ্জু ভাই, আমরা তোমায় ভুলি নাই", "লড়াই করবো মঞ্জু ভাই" এবং "রাত হোক, দিন হোক—সবাই মঞ্জু ভাই" সহ নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

​উপস্থিত নেতাকর্মীরা জানান, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী ত্যাগী নেতা হিসেবে মো. এনামুল হক মঞ্জুর বিকল্প নেই। রামপুর ইউনিয়ন ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আগামী দিনে তাকেই সভাপতি হিসেবে দেখতে চান তৃণমূলের কর্মীরা।

​মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. এনামুল হক মঞ্জু উপস্থিত সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রামপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে এনামুল হক মঞ্জুর নেতৃত্বে বিশাল শোডাউন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৬নং রামপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনকে সফল করতে এবং নিজের প্রার্থিতার জানান দিতে বিশাল মিছিল ও শোডাউন করেছেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও আসন্ন কমিটির সভাপতি পদপ্রার্থী মো. এনামুল হক মঞ্জু।

​গতকাল বিকেলে রামপুর ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মী সম্মেলনস্থলে গিয়ে মিছিলটি শেষ হয়। সরেজমিনে দেখা যায়, এনামুল হক মঞ্জুর নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী ও সমর্থক ব্যানার, ফেস্টুন এবং ছাত্রদলের দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের হাতে সভাপতি পদপ্রার্থী মো. এনামুল হক মঞ্জুর ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় এবং অনেক কর্মীর মাথায় দলীয় স্লোগানযুক্ত ফিতা বাঁধা ছিল।

​মিছিল চলাকালে নেতাকর্মীরা "দুঃসময়ের মঞ্জু ভাই, আমরা তোমায় ভুলি নাই", "লড়াই করবো মঞ্জু ভাই" এবং "রাত হোক, দিন হোক—সবাই মঞ্জু ভাই" সহ নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

​উপস্থিত নেতাকর্মীরা জানান, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী ত্যাগী নেতা হিসেবে মো. এনামুল হক মঞ্জুর বিকল্প নেই। রামপুর ইউনিয়ন ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আগামী দিনে তাকেই সভাপতি হিসেবে দেখতে চান তৃণমূলের কর্মীরা।

​মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. এনামুল হক মঞ্জু উপস্থিত সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি