নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাটন মোবাইল ফোন চুরির অপবাদে শরীরে গরম পানি ঢেলে ৩৫ শতাংশ ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী কিশোরী আফরিন অবশেষে মৃত্যুর কাছে হার মানল। দীর্ঘ ৪৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে।
নিহত আফরিন উপজেলার মঙ্গলেরগাঁওয়ের কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরার মেয়ে।
জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর প্রতিবেশী মামা জাকির হোসেন ও তাঁর স্ত্রী সোনিয়ার বিরুদ্ধে বাটন মোবাইল ফোন চুরির অপবাদে আফরিনের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ ওঠে। এতে তার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বাড়িতেও চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মামা ও মামীসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
মাত্র একটি বাটন মোবাইল ফোন চুরির অপবাদে ১৩ বছরের একটি শিশুর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ—এরপর ৪৮ দিনের যন্ত্রণা আর চিকিৎসার লড়াই। শেষ পর্যন্ত নিভে গেল নিষ্পাপ আফরিনের জীবনপ্রদীপ।
আফরিনের মৃত্যুর খবরে এলাকায় শোক, ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, এই নির্মম ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এমন বর্বরতার পুনরাবৃত্তি আর না ঘটে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন