লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’র ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজু নামে এক বন্দিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রাজু ‘আত্মহত্যা’ করেছেন।

‎নিহত রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ এলাকার আয়নাল হকের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে কারাগারের ভেতরে রাজুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন সংশ্লিষ্টরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎রাজুর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি ‘আত্মহত্যা’ করেছেন। যদি তা হয়ে থাকে, তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কারাগার সূত্র।

‎‎এদিকে, ময়নাতদন্তের জন্য রাজুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

‎গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’র ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজু নামে এক বন্দিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রাজু ‘আত্মহত্যা’ করেছেন।

‎নিহত রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ এলাকার আয়নাল হকের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে কারাগারের ভেতরে রাজুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন সংশ্লিষ্টরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎রাজুর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি ‘আত্মহত্যা’ করেছেন। যদি তা হয়ে থাকে, তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কারাগার সূত্র।

‎‎এদিকে, ময়নাতদন্তের জন্য রাজুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি