লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ের বারদীতে মাদকমুক্ত যুবসমাজ গড়তে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার

বারদী ইউনিয়নের শান্তির বাজারসংলগ্ন খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছেz

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আতুল একাদশ ও ফাহিম একাদশ। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, টুর্নামেন্টটি শেষ হতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জামান, ইউনিয়ন দলের সহ-সভাপতি মো. ফরিদ, বিল্লাল হোসেন ভান্ডারী, শফিকুল ইসলাম, সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকরা।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং এলাকায় খেলাধুলার ইতিবাচক পরিবেশ সৃষ্টি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতেই তাঁদের এ উদ্যোগ।

তাঁরা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি এলাকায় নতুন ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ের বারদীতে মাদকমুক্ত যুবসমাজ গড়তে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার

বারদী ইউনিয়নের শান্তির বাজারসংলগ্ন খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছেz

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আতুল একাদশ ও ফাহিম একাদশ। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, টুর্নামেন্টটি শেষ হতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জামান, ইউনিয়ন দলের সহ-সভাপতি মো. ফরিদ, বিল্লাল হোসেন ভান্ডারী, শফিকুল ইসলাম, সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকরা।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং এলাকায় খেলাধুলার ইতিবাচক পরিবেশ সৃষ্টি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতেই তাঁদের এ উদ্যোগ।

তাঁরা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি এলাকায় নতুন ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি