লগইন
প্রাইম টিভি
আপডেট : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

চন্দনাইশ- উত্তর সাতকানিয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ​

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ দেখায়। এই ঐতিহাসিক দিনটির তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ দিবসটি সফল ও বর্ণাঢ্যভাবে পালনের জন্য দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের ওপর জোর দেন।

​উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি,উত্তর সাতকানিয়া বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দিনটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন ও কর্মসূচি চূড়ান্ত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

চন্দনাইশ- উত্তর সাতকানিয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ​

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ দেখায়। এই ঐতিহাসিক দিনটির তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ দিবসটি সফল ও বর্ণাঢ্যভাবে পালনের জন্য দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের ওপর জোর দেন।

​উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি,উত্তর সাতকানিয়া বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দিনটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন ও কর্মসূচি চূড়ান্ত করা হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি