লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬

যশোরের শার্শায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ  এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬।   

রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হয় যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল যুব সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান কর্মসূচি।   

উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫-যশোর-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মাওলানা মুহাম্মদ আজীজুর রহমান।   

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি মো.হাসান জহির।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

যশোরের শার্শায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ  এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬।   

রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হয় যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল যুব সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান কর্মসূচি।   

উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫-যশোর-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মাওলানা মুহাম্মদ আজীজুর রহমান।   

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি মো.হাসান জহির।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি