কক্সবাজারে টেকনাফ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫ ও ২ বিজিবি, টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ১ লাখ ২৯ হাজার ৬শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃত মাদক কারবারিরা হলেন,- টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আব্দুল খালেক ও নুর ফয়সাল, ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান এবং উখিয়ার থাইংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমদ ।
১ নভেম্বর দুপুরে এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এবং ২ বিজিবি, টেকনাফ ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়ন পরিষদের ০৮নং ওয়ার্ডস্থ গফুর মেম্বারের প্রজেক্ট সংলগ্ন নাফ নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ০৪ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে এক লক্ষ ঊনত্রিশ হাজার ছয়শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোট জব্দ করা হয়। একই সঙ্গে মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অপরাধ দমনে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন