ঢাকার ধামরাইয়ে বাক্প্রতিবন্ধী সমীরুদ্দীনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার খাতরা দক্ষিণপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে রাত ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
পরে রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ২টা ৩০ মিনিটে সম্পূর্ণ অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হয়।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণের কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে তাদের তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে, কী কারণে বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন