লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জমি বিক্রি করতে রাজি না হওয়ায় অসহায় পরিবারকে মারধর ও হয়রানির অভিযোগ, পাল্টা দাবি প্রতিপক্ষের

নিজেদের মালিকানাধীন জমি বিক্রি করতে রাজি না হওয়ায় চাঁদপুরে একটি অসহায় পরিবারের সদস্যদের মারধর, লাঞ্ছিত ও নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। জমিতে কবরস্থান নির্মাণের জন্য ইটের গাঁথুনি দিতে গেলে তা ভেঙে ফেলার পাশাপাশি পরিবারের নারী ও শিশুদের ওপর হামলার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে প্রতিপক্ষের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই স্থান দিয়ে চলাচল করছেন। চলাচলের রাস্তা বন্ধের আশঙ্কায় ইটের গাঁথুনি ভেঙেছেন তারা। প্রয়োজনে টাকা দিয়ে জমি কিনে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন বলে দাবি তাদের।

রোববার (১ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাটস্থ দক্ষিণ দাসাদী আবুল কালাম সড়ক এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে দুই পক্ষই নিজেদের বক্তব্য তুলে ধরেন।

ভুক্তভোগী পরিবারের জমির মালিক শাহানুর নামে এক বৃদ্ধা নারী অভিযোগ করে বলেন, ‘আমরা অসহায় পরিবার। এই জায়গা আমার নামে। এখানে কবরস্থান নির্মাণের জন্য ইটের গাঁথুনি দিচ্ছিলাম। এরই মধ্যে পাশের বাড়ির কয়েকজন এসে আমাদের গাঁথুনি ভেঙে ফেলে। এমনকি আমাদের ঘরের বউ-ঝি ও সন্তানদের মারধর করে হাসপাতালে পাঠিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

একই বাড়ির ফাতেমা আক্তার সুমি অভিযোগ করেন, পাশের বাড়ির শাহাদাত ও শরিফ পেশিশক্তি ও অর্থের প্রভাব খাটিয়ে তাদের জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করতে চাইছেন। আগে তারা পুকুরের পাড় দিয়ে চলাচল করলেও এখন তাদের জমি দিয়ে রাস্তা নিতে চাপ সৃষ্টি করছেন। জমি বিক্রি করতে রাজি না হওয়ায় তাদের ওপর হামলা ও হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘শুধু শারীরিকভাবে লাঞ্ছিত করেই ক্ষান্ত হয়নি, বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতে আমরা সামাজিক ও মানসিকভাবেও হয়রানির শিকার হচ্ছি। আমরা এ ঘটনার সুষ্ঠু প্রতিকার চাই।’

লুবনা নামে পরিবারের আরেক সদস্য বলেন, প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেল নিয়ে দলবলসহ এলাকায় মহড়া দেন। বাড়িতে নারী ও শিশুরা থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিভিন্ন সময় হুমকি-ধমকি ও মারধরের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একাধিকবার সালিশ বৈঠক ও আদালতের দ্বারস্থ হয়েও প্রত্যাশিত আইনি সহায়তা পাচ্ছেন না বলে দাবি তার।

অন্যদিকে, ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে প্রতিপক্ষের শরিফ পাটোয়ারী তাদের ভিডিও ধারণের কারণ জানতে চেয়ে আপত্তি জানান। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে তিনি বলেন, ‘এখানে আমরা টাকা দিয়ে রাস্তা করেছি। তারা সেই রাস্তায় ইটের দেয়াল নির্মাণের চেষ্টা করায় আমাদের চলাচলে সমস্যা হচ্ছিল। এ কারণে আমরা গাঁথুনি ভেঙে ফেলেছি।’

গণমাধ্যমকর্মীরা কেন এসেছেন, তা জানার জন্য ভিডিও ধারণ করেছেন বলেও জানান তিনি।

শরিফ পাটোয়ারীর পক্ষের শাহাদাত পাটোয়ারী বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই স্থান দিয়ে চলাচল করছেন। এখন প্রতিপক্ষ রাস্তা বন্ধ করে দিতে চাচ্ছে। এতে তাদের চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় পিলার ভেঙেছেন। প্রয়োজনে রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গাটুকু টাকা দিয়ে কিনে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি প্রতিপক্ষকে মারধরের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। তবে কেউ শান্তিশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কিংবা এ বিষয়ে থানায় অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জমির মালিকানা, চলাচলের রাস্তার অধিকার এবং দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জমি বিক্রি করতে রাজি না হওয়ায় অসহায় পরিবারকে মারধর ও হয়রানির অভিযোগ, পাল্টা দাবি প্রতিপক্ষের

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি