গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে টঙ্গীর পাগার আলেক টেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। পরে রাতে সেখানে অভিযান চালিয়ে বাড়ির ভেতরে গড়ে তোলা ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নাজমুল ইসলাম বাপ্পির দাবি, প্রেমের বিরহে নিঃস্ব হয়ে পড়ার পর তিনি ইয়াবা তৈরির পরিকল্পনা করেন। পরবর্তী সময়ে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন।
স্থানীয়রা জানান, নাজমুল ওই এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে। কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।
এ ঘটনায় জব্দ করা সরঞ্জাম ও রাসায়নিক উপাদান পরীক্ষা-নিরীক্ষাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন