জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক যুবদলের নেতাকর্মীদের আরও পরিশ্রমী, সুশৃঙ্খল ও আদর্শিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “যুবদল প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি। যারা মনে করছেন দেশে আসবেন, তাদের জন্য আমাদের দরজা খোলা। দেশে আসুন, তবে আগের সেই দিন ভুলে যান। দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না। বাংলাদেশের জনগণ তারেক রহমানকে আপন করে নিয়েছেন।”
যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। মাদক নির্মূল ও ব্যক্তিগত লোভ সংবরণ করতে না পারলে আদর্শিক যুবদল গড়ে তোলা সম্ভব নয়। মাদক সমাজকে ধ্বংস করে। তাই যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।
তিনি আরও বলেন, চাঁদপুরের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা চাঁদপুর ইপিজেডে চাকরি করবেন এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ভূমিকা রাখবেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি যাকে মনোনয়ন দেবে, দলীয় নেতাকর্মীরা সম্মিলিতভাবে তাঁর পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করবেন।
অতীতের আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করে সংসদ সদস্য বলেন, একসময় তাঁরা মাঠে-ঘাটে ও রাস্তায় রাত কাটিয়েছেন। যারা তাঁদের ঘুম পাড়িয়েছে, তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। যুবদলের নেতাকর্মীদের প্রতিটি এলাকায় মাদকবিরোধী অবস্থান গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার মানুষ যুবদলের পাশে থাকবে।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
তিনি বলেন, আওয়ামী লীগ অনেক ধাপ্পাবাজি করেছে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসছেন বলে আওয়ামী লীগ পালকি সাজাচ্ছে। সেই পালকিসহ তাদের ভরে দেওয়া হবে। আওয়ামী লীগ এ দেশে আর ফিরে আসবে না। জান্নাতের টিকিট বিক্রিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের মোকাবিলা করতে হবে।
অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম আরও বলেন, সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি সুন্দর সমাজব্যবস্থা গড়ে তোলা হবে।
চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, শাহরাস্তি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদুর হক মজুমদার ও কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক হাওলাদার, চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজলসহ জেলা, পৌর, সদর উপজেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন মজুমদার।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন