লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যুবদলকে আরও শক্তিশালী ও আদর্শিক হতে হবে: এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক

আগামী শনিবার সকাল ১১ টায় এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী

কিশোর  গ্যাং আটকের কৃতিত্বে হোটেল কর্মচারীদের ছবি ব্যবহারের অভিযোগ, পুলিশের বক্তব্য উপস্থাপন

টাঙ্গাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

সামাজিক মাধ্যমে সমালোচনার জেরে গ্রেপ্তার অযৌক্তিক’: গাজীপুরে নাহিদ ইসলাম

মোংলা বন্দরে ৮ হাজার ২৫০ টন চিটাগুড় নিয়ে বিদেশি জাহাজ মভি হাই-হং

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

কালিয়াকৈরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

কালিয়াকৈরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

আগামী শনিবার সকাল ১১ টায় এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী

আগামী শনিবার সকাল ১১ টায় এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আগামী শনিবার ৩১ অক্টোবর সকাল ১১ টায় এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। মওলানা ভাসানী একজন আইকনকি ক্যারেক্টার। উনার জীবন থেকে অনেক কিছু শিক্ষনীয় রয়েছে। সেজন্য এই বিশ^বিদ্যালয়ের নাম দেয়া হয়েছে মওলানা ভাসানী।

মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  
তিনি আরো বলেন, এই বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা উনার আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারেন। এই আদর্শকে তুলে ধরে বিএনপি এবং আমাদের প্রধানমন্ত্রী শিক্ষাকে সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আগামীর বাংলাদেশর গড়ার জন্য উনি নিরলসভাবে কাজ করছেন।
যথাসময়ে বই উৎসব হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০১ সালে আমরা দায়িত্ব পাওয়ার পর ২০০২ সালের জানুয়ারিতে বই দিয়েছিলাম। সেই ধারাবাহিকতা আমরা ধরে রেখেছিলাম ২০০৬ সাল পর্যন্ত। আবার আমরা এসেছি, যথা সময়ে এবার ২৭ যাবে না ২৬ এর ভিতরে বই বিতরণ হয়ে যাবে। বইয়ের যে কোয়ালিটি, সে কোয়ালিটির কোন কম্প্রোমাইজ হবে না। সুন্দর বই আমরা কোমলমতি শিক্ষার্থীদের পৌঁছে দিবো।

তিনি আরো বলেন, আমরা ৪টি নতুন বই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি। চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেস আনন্দময় শিক্ষা) এবং আমার কারিগরি শিক্ষা। সেই সাথে জেলা শহরগুলোর জন্য কিভাবে ট্রাফিকের ব্যবস্থা শিখতে হয়, জানতে হয় জন্য আমরা অফসনাল বইও দিচ্ছি ক্লাস ৫ এবং ৬ এ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ,বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে সকালে বণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পসের সড়ক প্রদক্ষিণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আগামী শনিবার সকাল ১১ টায় এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি