কেরানীগঞ্জ প্রতিনিধি : আরমান ঢালী
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারস্থ সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমা বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সাথে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে বসবাস করতেন সুমা। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় সম্প্রতি তিনি একাই ওই ফ্ল্যাটে থাকতেন। সকালে ফ্ল্যাটের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে কাজ চলছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন