লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরের ডাসারে গৃহবধূ হত্যা: স্বামী অরুণ সমাদ্দার গ্রেপ্তার

আমিন বাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার তেল পাচারকালে  আটক-১, ট্রাক জব্দ

লুঙ্গির কোমরে মিলল দেশীয় অস্ত্র, মতলব উত্তরে যুবক গ্রেপ্তার

চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

টঙ্গীতে মাদরাসায় হামলা-ভাঙচুর, ১৭ লাখ টাকা লুটের অভিযোগ

সুন্দরবনের গোলখালীতে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা পা সহ চামড়া জব্দ।

বোয়ালমারীতে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিতর্কিত কামাল চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছেন  প্রকাশ্যে, নীরব প্রশাসন

বোয়ালমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিতর্কিত কামাল চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে, নীরব প্রশাসন

লুঙ্গির কোমরে মিলল দেশীয় অস্ত্র, মতলব উত্তরে যুবক গ্রেপ্তার

লুঙ্গির কোমরে মিলল দেশীয় অস্ত্র, মতলব উত্তরে যুবক গ্রেপ্তার

শিমুল অধিকারী সুমন,  চাঁদপুর : 

চাঁদপুরের মতলব উত্তর চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি (ওয়ান শুটার গান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় ওসি মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ফরহাদ হোসেনের পরিহিত লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ফরহাদ ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেনের লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্ট বিষয়ে তথ্য উদ্‌ঘাটনে পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএম বলেন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

লুঙ্গির কোমরে মিলল দেশীয় অস্ত্র, মতলব উত্তরে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

শিমুল অধিকারী সুমন,  চাঁদপুর : 

চাঁদপুরের মতলব উত্তর চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি (ওয়ান শুটার গান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় ওসি মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ফরহাদ হোসেনের পরিহিত লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ফরহাদ ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেনের লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্ট বিষয়ে তথ্য উদ্‌ঘাটনে পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএম বলেন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি