মোঃ ফরিদ উদ্দীন
চট্টগ্রামের সাতকানিয়ায় স্থানীয় জনতার ধাওয়ায় একটি ডাম্পার ট্রাক ফেলে পালিয়ে যাওয়ার পর সেটিতে তল্লাশি চালিয়ে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেছে পুলিশ।
গত বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৫টার দিকে উপজেলার ১২ নম্বর ধর্মপুর ইউনিয়নের মধ্যম ধর্মপুর এলাকার ব্রাহ্মণপাড়া গ্রামের হরি মন্দিরসংলগ্ন সড়কের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি মাঝারি মানের ডাম্পার ট্রাকে (রেজিস্ট্রেশন নম্বর: পিরোজপুর-ড-১১-০১৭৪) করে চোলাই মদ পাচার করা হচ্ছিল। এ সময় স্থানীয় জনসাধারণ সন্দেহভাজন ট্রাকটিকে ধাওয়া দিলে চালক ও তার সহযোগী গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যান।
খবর পেয়ে সাতকানিয়া থানার একটি টহল পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরে ট্রাকটির পেছনে থাকা বডি তল্লাশি করে ১১টি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর স্বচ্ছ পলিথিনে মোড়ানো মোট ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।
সাতকানিয়া থানার পুলিশ জানায়, ইতোমধ্যে পালিয়ে যাওয়া ডাম্পার ট্রাকের চালক ও সহযোগীর নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। জব্দ করা চোলাই মদ ও ডাম্পার ট্রাক থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন