আমজাদ হোসেন : নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর বেলাবোতে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি।এসময় হিন্দু ভক্তদের বিভিন্ন নাচ গান ও ঢোলের বাজনা দেখে প্রশংসা করেন। এ সময় তিনি বলেন এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই আমরা নাগরিক নিজেদেরকে সংখ্যালঘু ভাবার কোন উপায় নেই নিজেদেরকে দুর্বল ভাবার কোন কারণ নেই। নিজেদেরকে লাঞ্ছনার হাত থেকে বাঁচার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য রাষ্ট্রের কাছে দাবী করবেন রাষ্ট্র আপনাদের দাবি পূরণের জন্য বদ্ধপরিকর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানা অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামান আক্তার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্ন্দ।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন