লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

কক্সবাজার সদরের খরুলিয়ায় ৩ লাখ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ: অভিনব কৌশল ভেস্তে দিল এসআরবি-১৫

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান

কক্সবাজার সদরের ঝিলংজার দক্ষিণ খরুলিয়া চেয়ারম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে সু-কৌশলে লুকানো ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করেছে।

রোববার (১১ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এসআরবি-১৫ সদর কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা যায়, অপরাধ নির্মূল ও মাদকের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ব্যাটালিয়নটি শুরু থেকেই বদ্ধপরিকর।এরই ধারাবাহিকতায় কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া ও সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী সিএনজি অটোরিকশাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাটালিয়ন সদস্যরা পরিত্যক্ত অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ভেতরের এক বিশেষ ও অভিনব স্থান থেকে সুকৌশলে লুকানো সর্বমোট ৩,০০,০০০ (তিন লাখ) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।

এ ঘটনায় জড়িত পলাতক আসামি ছলিম উল্লাহ ও তার অজ্ঞাত সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজি অটোরিকশা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, মাদকের মূল উৎপাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই বিশেষ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কক্সবাজার সদরের খরুলিয়ায় ৩ লাখ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ: অভিনব কৌশল ভেস্তে দিল এসআরবি-১৫

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান

কক্সবাজার সদরের ঝিলংজার দক্ষিণ খরুলিয়া চেয়ারম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে সু-কৌশলে লুকানো ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করেছে।

রোববার (১১ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এসআরবি-১৫ সদর কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা যায়, অপরাধ নির্মূল ও মাদকের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ব্যাটালিয়নটি শুরু থেকেই বদ্ধপরিকর।এরই ধারাবাহিকতায় কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া ও সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী সিএনজি অটোরিকশাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাটালিয়ন সদস্যরা পরিত্যক্ত অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ভেতরের এক বিশেষ ও অভিনব স্থান থেকে সুকৌশলে লুকানো সর্বমোট ৩,০০,০০০ (তিন লাখ) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।

এ ঘটনায় জড়িত পলাতক আসামি ছলিম উল্লাহ ও তার অজ্ঞাত সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজি অটোরিকশা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, মাদকের মূল উৎপাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই বিশেষ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি