শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :
চাঁদপুরের হাইমচরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সভায় আলোচনা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে দুর্গাপূজার প্রস্তুতিমূলক এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ছয়টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসব চলাকালে সম্ভাব্য সমস্যা মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়েও আলোচনা হয়।
সভায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিবেক লাল মজুমদার পূজামণ্ডপকেন্দ্রিক বিভিন্ন সমস্যা, নিরাপত্তা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। দুর্গোৎসব চলাকালে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্বও আলোচনায় উঠে আসে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন-উর-রশিদ, ২ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান পাটওয়ারী, নীলকমল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনির সিকদার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. আশরাফুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার।
এ ছাড়া আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম কোতয়াল, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া পেদা, চাঁদপুর সময় পত্রিকার সম্পাদক সাংবাদিক মো. আলমগীর হোসেন আসিফসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছয়টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও উৎসব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি এবং পূজা উদ্যাপন কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় হাইমচরে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন