লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

নওগাঁয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ইটভাটা চালুর চেষ্টা

মান্দায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবি, জাকারিয়া গ্রেপ্তার

দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের প্রস্তুতি, পাশে থাকার আশ্বাস বিএনপি নেতার

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে জামায়াত নেতা ও শিক্ষক

সাভারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  ‎

মান্দায় ১২৫ পূজামণ্ডপ, নিচ্ছিন্দ্র নিরাপত্তায় পূজা কমিটির ও পুলিশের সভা

মাদারীপুরে ২২০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

মাদারীপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি জাহান্দার আলী মিয়া

মাদারীপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি জাহান্দার আলী মিয়া

মান্দায় ১২৫ পূজামণ্ডপ, নিচ্ছিন্দ্র নিরাপত্তায় পূজা কমিটির ও পুলিশের সভা

মান্দায় ১২৫ পূজামণ্ডপ, নিচ্ছিন্দ্র নিরাপত্তায় পূজা কমিটির ও পুলিশের সভা

আরিফ হোসেন : মান্দা নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) বিকেলে মান্দা থানা প্রাঙ্গণে থানা পুলিশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের সভাপতিত্বে এবং উপপরিদর্শক (এসআই) বিজন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহ্বায়ক ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মলয় কুমার ঘোষ, মণ্ডপ কমিটির সভাপতি সুকমল চন্দ্র দাস, তৃপ্তিশ কুমার মণ্ডল ও অনুপ কুমার কুন্ডু।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ শাওন বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। সবাই যেন আনন্দঘন ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিরাপত্তা জোরদারে তিনি প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

সভায় মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা ও প্রতিমা বিসর্জনের সুষ্ঠু পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ১২৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১১ অক্টোবর ২০২৬

মান্দায় ১২৫ পূজামণ্ডপ, নিচ্ছিন্দ্র নিরাপত্তায় পূজা কমিটির ও পুলিশের সভা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি