কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার গোয়ালবাথান এলাকায় পুকুরে ডুবে অ্যাভেরি (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোয়ালবাথান এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু অ্যাভেরি ওই এলাকায় অবস্থিত অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল (বিএএসসি) নামের প্রতিষ্ঠানে কর্মরত এক শিক্ষক দম্পতির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, পৌরসভার গোয়ালবাথান এলাকায় শনিবার দুপুরে বাড়ির আশপাশে খেলাধুলা করার একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা সোহেল টুডো ও স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন শিশুটির মৃত্যুর বিষয়টির সত্যত্যা নিশ্চিত করেন।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন