আনিসুল ইসলাম,গাজীপুর :
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় একটি সাধারণ আবাসিক ভবনের আড়ালে গড়ে ওঠা অবৈধ কারখানায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ, শিশুখাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে পুলিশ। কোনো ধরনের অনুমোদন বা বৈধ লাইসেন্স ছাড়া অত্যন্ত গোপনীয়তার সাথে এসব মানহীন ও ভেজাল পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। এ ঘটনায় চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গত ৪ অক্টোবর ২০২৬ রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকার একটি আবাসিক ভবনে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো— খালিদ সাইফুল্লাহ সা-আদ (২২), মো. ইব্রাহিম হোসেন (২৭) এবং রাসেল আহমেদ (১৮)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মূল হোতা মো. মাহমুদ হাসান (৩৮) কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, বাড়িটির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ড্রাগ প্রশাসনের অনুমোদন ছাড়াই ক্ষতিকর এসব নকল পণ্য তৈরি করা হচ্ছিল।
অভিযানকালে ফ্ল্যাটটি থেকে প্রস্তুতকৃত ও লেবেলবিহীন বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে:
ন্যাচারাল লিকুরিন, মরিঙ্গা, এলার্জির জম, ন্যাচারাল আঁচিল, পেইন কিউর, তামান্না এলোভেরা শ্যাম্পু, তামান্না ন্যাচারাল হেয়ারওয়েল, হোমমেড সেরেলাক, মেসওয়াক প্লাস টুথ পাউডার, নাইট কিং, চুলকানির লোশন, আবে হায়াত, আবে নিয়ামত, আবে শিফা, হজমি ও মেথি মিক্সসহ বিভিন্ন প্রসাধনী ও কবিরাজি ওষুধ।
পঞ্চগনি, ন্যাচারাল এলার্জি বিনাশ, চর্মরোগ বিনাশ ক্রিম, মুলতানি মাটি, হালুয়া, খিচুরী মিক্সড চাউল, ডেন্টা ড্রপ, গুড হেলথ-২৪, স্কিন ক্লিন শ্যাম্পু এবং 'গুড বাই ডায়াবেটিকস' নামক ক্ষতিকর ভুয়া ওষুধ।
তারিখ ও ভুয়া লেবেল বসানোর কাজে ব্যবহৃত ১টি ডাইরেক্ট হিট কোডিং মেশিন এবং বিভিন্ন ভুয়া ব্র্যান্ডের বিপুল পরিমাণ স্টিকার ও কার্টুন।
এ ঘটনায় গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন আহমেদ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (The Special Powers Act, 1974) ২৫-সি/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করেছেন।
গাছা থানা পুলিশ জানায়, পলাতক প্রধান আসামি মাহমুদ হাসানসহ চক্রের অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আবাসিক এলাকায় এমন বিপজ্জনক নকল কারখানার সন্ধান পাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, জনস্বাস্থ্যের সুরক্ষায় অসাধু ভেজাল কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকি ও কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন