লগইন
প্রাইম টিভি
আপডেট : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সিলেটে ৬৩৬ মণ্ডপে হবে দুর্গাপূজা, সতর্ক প্রশাসন

বছর ঘুরে আবার এসেছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে কেন্দ্রে করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

জানা গেছে, সিলেট জেলা ও মহানগর মিলিয়ে এবার ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগরে ১৬২টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৪টি মণ্ডপ রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতিমা নির্মাণ, রঙের কাজ, সাজসজ্জা ও আলোকসজ্জার প্রস্তুতি শেষ পর্যায়ে।

আগামী ১৫ অক্টোবর মহাপঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। এর আগে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে মহালয়া। পূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে মূর্তি কারিগরদের শেষ মুহূর্তের ব্যস্ততা। একই সঙ্গে কেনাকাটা ও উৎসবকে কেন্দ্র করে নগরী ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ছে মানুষের চলাচল।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন জানান, সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের নিরাপত্তা টিম কাজ করছে। প্রতিমা তৈরি ও মণ্ডপ নির্মাণের স্থানগুলোও নজরদারির আওতায় আনা হয়েছে।

এদিকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা ও মহানগর শাখার যৌথ ১১ সদস্যের মনিটরিং সেলও গঠন করা হয়েছে। মণ্ডপে স্বেচ্ছাসেবক, বিকল্প বিদ্যুৎ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখার নির্দেশ রয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সিলেটের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবার অংশগ্রহণে এবারও দুর্গোৎসব হয়ে উঠবে সর্বজনীন আনন্দের উৎসব।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন বলেন, শারদীয় দুর্গাপূজা এবার আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে। শান্তিপূর্ণভাবে এবং উৎসবের আনন্দে যাতে ভাটা না পড়ে, সেজন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। সব পূজামণ্ডপকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিকল্প হিসেবে জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখতে বলা হয়েছে।

শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিকভাবে মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/এআরএ

বিষয় : সিলেট দুর্গাপূজা প্রশাসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সিলেটে ৬৩৬ মণ্ডপে হবে দুর্গাপূজা, সতর্ক প্রশাসন

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি