লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইউএফটিবিতে ‘ডি-নথি ব্যবহার বৃদ্ধি ও কর্মদক্ষতা উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

দাপ্তরিক কার্যক্রমে ডি-নথির ব্যবহার বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-তে ‘ডি-নথি ব্যবহার বৃদ্ধি ও কর্মদক্ষতা উন্নয়ন’ বিষয়ক (ব্যাচ-৩) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ১২০১ নম্বর কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘ব্যাচ-৩’ হিসেবে আয়োজিত এ দিনব্যাপী প্রশিক্ষণটি ছিল ডি-নথি ব্যবহার ও কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের তৃতীয় আয়োজন।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোস্তার আলী। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লার্নিং ম্যানেজার জনাব মো. টি. এ. এম. তুষার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক জনাব সুমন সাহা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মুহাম্মদ আতাউর রহমান খান। 

দিনব্যাপী এ প্রশিক্ষণে ডি-নথির কার্যকর ব্যবহার, দাপ্তরিক নথি ব্যবস্থাপনা, নথি প্রেরণ ও নিষ্পত্তি, ডিজিটাল পদ্ধতিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং কর্মক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোস্তার আলী বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষা ও গবেষণার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। ডি-নথির কার্যকর ব্যবহারের মাধ্যমে দাপ্তরিক কাজের গতি বাড়ানোর পাশাপাশি সময় ও সম্পদের সাশ্রয়, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। 

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ডি-নথির ব্যবহার আরও সম্প্রসারণ এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি), ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইউএফটিবিতে ‘ডি-নথি ব্যবহার বৃদ্ধি ও কর্মদক্ষতা উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি