আনিসুল ইসলাম, গাজীপুর:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপনে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক বিশেষ প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম।
সভায় আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদের নেতাদের সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়ে জানান, পূজার সার্বজনীন আমেজ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
সভায় গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও থানা পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় পর্বে পূজা উদযাপন কমিটির নেতারা মণ্ডপ নির্মাণ, প্রস্তুতি এবং উৎসবকালীন বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে গাজীপুরের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন