লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাসায়নিক দিয়ে কলা পাকানোসহ নানা অনিয়মে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার।

খিলক্ষেতের নিকুঞ্জ ও টানপাড়ায় নৈশ নিরাপত্তায় পুলিশ, রাত ১২টার পর দোকান বন্ধে তদারকি

মান্দায় জাল কাগজপত্রসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

টেকনাফ সীমান্তে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি

মান্দায় অবৈধ মাদক সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার।

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

রাসায়নিক দিয়ে কলা পাকানোসহ নানা অনিয়মে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাসায়নিক দিয়ে কলা পাকানোসহ নানা অনিয়মে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :

চাঁদপুরে ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার করে কলা পাকানো, বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা এবং লাইসেন্স ছাড়া ফুড সাপ্লিমেন্ট ও ক্যালসিয়াম বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ অক্টোবর) চাঁদপুর শহরের চৌধুরীঘাট, মদিনা শপিং কমপ্লেক্স ও জি এম সেনগুপ্ত রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা এবং লাইসেন্স ছাড়া ফুড সাপ্লিমেন্ট ও বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বিক্রয়ের অপরাধে রেড রোজ কসমেটিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার করে পাকানোর অপরাধে মেসার্স ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে আলম খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে। একই সঙ্গে অভিযানের অংশ হিসেবে এলাকার অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

শিমুল অধিকারী সুমন 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাসায়নিক দিয়ে কলা পাকানোসহ নানা অনিয়মে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি