লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মান্দায় জাল কাগজপত্রসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

আরিফ হোসেন : মান্দা নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দায় জাল রেজিস্ট্রেশন সনদ ও ভুয়া কাগজপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল নিজ হেফাজতে রাখার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ১৫০ সিসি অ্যাপাচি মোটরসাইকেল এবং ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।

​বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে মান্দা থানাধীন ০৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজারের ‘মা-বাবা আশীর্বাদ অটোজ’ থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার কালিগ্রামের মৃত অখিল চন্দ্র আচার্য্যের ছেলে শ্রী শিব চন্দ্র আচার্য্য (৩৬) এবং সফাপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ আলতাফ হোসেন (৪৭)।

​পুলিশ জানায়, মান্দা থানার এসআই (নিঃ) নূর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ সরকারি পিকআপযোগে রাত্রিকালীন ‘কিলো-০৬’ ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দেলুয়াবাড়ী বাজারের গরু হাটি মোড়ে অবস্থিত 'মা-বাবা আশীর্বাদ অটোজ'-এ অভিযান চালানো হয়। সেখানে আসামিরা জাল রেজিস্ট্রেশন সনদ ও প্রয়োজনীয় ভুয়া কাগজপত্র প্রস্তুত করে চোরাই মোটরসাইকেল নিজেদের হেফাজতে রেখেছিল।

​অভিযানকালে আসামীদের হেফাজত থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্যবহৃত লাল-কালো রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল (রেজিঃ নং: ঢাকা মেট্রো-ল-২৭-৯৮৫১, ইঞ্জিন নং: 0E4GC2396094, চেসিস নং: MD634KE41C2G09823) জব্দ করা হয়। এছাড়া মোটরসাইকেলটির নামে তৈরি একটি অস্পষ্ট জাল রেজিস্ট্রেশন সনদ (যাতে মোঃ মাসুম উদ্দিন নামের স্বাক্ষর ও ছবি রয়েছে) এবং একটি ট্যাক্স টোকেন (নং-১৭৩১৭২৫৭৫) জব্দ তালিকা অনুযায়ী উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত ২ আসামীসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে মান্দা থানায় আইনানুগ ধারায় মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মান্দায় জাল কাগজপত্রসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

আরিফ হোসেন : মান্দা নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দায় জাল রেজিস্ট্রেশন সনদ ও ভুয়া কাগজপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল নিজ হেফাজতে রাখার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ১৫০ সিসি অ্যাপাচি মোটরসাইকেল এবং ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।

​বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে মান্দা থানাধীন ০৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজারের ‘মা-বাবা আশীর্বাদ অটোজ’ থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার কালিগ্রামের মৃত অখিল চন্দ্র আচার্য্যের ছেলে শ্রী শিব চন্দ্র আচার্য্য (৩৬) এবং সফাপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ আলতাফ হোসেন (৪৭)।

​পুলিশ জানায়, মান্দা থানার এসআই (নিঃ) নূর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ সরকারি পিকআপযোগে রাত্রিকালীন ‘কিলো-০৬’ ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দেলুয়াবাড়ী বাজারের গরু হাটি মোড়ে অবস্থিত 'মা-বাবা আশীর্বাদ অটোজ'-এ অভিযান চালানো হয়। সেখানে আসামিরা জাল রেজিস্ট্রেশন সনদ ও প্রয়োজনীয় ভুয়া কাগজপত্র প্রস্তুত করে চোরাই মোটরসাইকেল নিজেদের হেফাজতে রেখেছিল।

​অভিযানকালে আসামীদের হেফাজত থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্যবহৃত লাল-কালো রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল (রেজিঃ নং: ঢাকা মেট্রো-ল-২৭-৯৮৫১, ইঞ্জিন নং: 0E4GC2396094, চেসিস নং: MD634KE41C2G09823) জব্দ করা হয়। এছাড়া মোটরসাইকেলটির নামে তৈরি একটি অস্পষ্ট জাল রেজিস্ট্রেশন সনদ (যাতে মোঃ মাসুম উদ্দিন নামের স্বাক্ষর ও ছবি রয়েছে) এবং একটি ট্যাক্স টোকেন (নং-১৭৩১৭২৫৭৫) জব্দ তালিকা অনুযায়ী উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত ২ আসামীসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে মান্দা থানায় আইনানুগ ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি