গাইবান্ধা প্রতিনিধি ঃ নাজমুল রিনকু
গাইবান্ধায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
পরে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন