আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।
সিএনজি অটোরিক্সা করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে কক্সবাজারের রামুর ফতেখারকুল এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬০ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১৫। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিক্সা ও ৩টি মোবাইল ফোন জব্দ করেছে। আটককৃতরা হলেন,বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত শহর আলীর পুত্র মো: শফি আলম ও
মো. ইউনুছ।
জানা যায়, গত ০২ অক্টোবর সকাল ও বিকালে এসআরবি-১৫, কক্সবাজারের একটি চৌকস যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু থানাধীন ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিক্সার নিচে অভিনব কায়দায় লুকাইয়া ইয়াবা পাচারকালে ৬০ হাজার পিচ ইয়াবাসহ উক্ত দুই মাদক কারবারি কে আটক করেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া) আ. ম. ফারুক ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন