গোপাল মালাকার, সাভার প্রতিনিধি।
শুক্রবার (০২ অক্টোবর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযানে ৪,০০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ (উত্তর)।
ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ০১:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রায়হান ইসলাম (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৪০০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২,০০,০০০ (বারো লক্ষ) টাকা।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ০১টি মাদক মামলা রয়েছে।
এ সময় তিনি আরো জানান গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন