মোঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পরিচালিত হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে গঠিত ৮টি টিম নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলোতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ড্রেন ও নালা পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থান নিয়মিত পরিষ্কার করার বিষয়ে নাগরিকদের সচেতন করা হয়।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিতভাবে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন